খোয়াই জেলাতেও গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১ জানুয়ারি, ২০২৪ কে ভিত্তি বছর ধরে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর খোয়াই জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ৪০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১,২৭,৭৩১ জন, মহিলা ভোটার ১,২৬,৬৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। গতকাল খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সর্বদলীয় সভায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে একথা বলেন জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা কেশব কর। তিনি আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকায় সার্ভিস ভোটার রয়েছেন ১,০১৬ জন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
