🧧🚨স্বামী বিবেকানন্দ ১২ জানুয়ারি ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। আজ উনার ১৬১ তম জন্মবার্ষিকী। পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে শুক্রবার বীর সন্ন্যাসীর জন্মবার্ষিকীকে সামনে রেখে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় । প্রভাত ফেরীটি ওয়ার্ড অফিস থেকে বের হয়ে শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে। নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব ছিলেন বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন।বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *