🧧🚨হীরক জয়ন্তী বর্ষে শংকরাচার্য বিদ্যায়তন

১৫ ই জানুয়ারী  শঙ্করাচার্য্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ৬০ তম বছরে পদার্পন করতে চলেছে। সেই উপলক্ষে  বর্ষব্যাপী হীরক জয়ন্তী উৎসবের কর্মসূচী গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী ১৫ ই জানুয়ারী থেকে ১৯শে জানুয়ারী পর্যন্ত উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান চলবে। প্রথম পর্বের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন রাজ্যের  মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা । পাঁচদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৯৬৫ সালের ১৫ ই জানুয়ারী ব্রহ্মলীন স্বামী বিষ্ণুপুরী পরমহংস মহারাজ শঙ্করাচার্য্য বিদ্যায়তন প্রতিষ্ঠা করেছিলেন। সংসার ত্যাগী সন্ন্যাসী উপলব্ধি করেন পরিবার, সমাজ এবং দেশের উন্নতি ও অগ্রগতি সম্ভবপর করে তোলা যায় তখনই যখন সেই সমাজের প্রতিটি মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তাই স্ত্রী শিক্ষার প্রসারে এলাকার বিদগ্ধ শিক্ষাপ্রেমীদের নিয়ে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। শহর দক্ষিণাঞ্চলে এটি মেয়েদের একমাত্র বালিকা বিদ্যালয়। 5 দিনব্যাপী এই কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্বরী সাহা তাছাড়া উপস্থিত ছিলেন দুলাল দাস সম্পাদক বিদ্যালয় পরিচালন সমিতি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *