🚨🧧বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে ডি ওয়াই এফ আই সদর বিভাগীয় কমিটি এক রক্তদান শিবিরের আয়োজন করে। উক্ত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে যুবাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।