অযোধ্যায় রামমন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাধারণ প্রশাসন (এসএ) দপ্তরের উপসচিব অসীম সাহা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।
