আগামীকাল ২১ জানুয়ারি, ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হবে। সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, সচিব অপূর্ব রায়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন গুণীজনদের ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মণ স্মৃতি সম্মান, মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজ্য পুরস্কার দেওয়া হবে। তাছাড়াও অনুষ্ঠানে ১০টি বিভাগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস পুরস্কার দেওয়া হবে।
