🧧🚨লক্ষীনারায়ণ বাড়ি রোডের অভি চক্রবর্তী 26 শে জানুয়ারি উনার এক আত্মীয়কে দেখতে জিবি হাসপাতালে যায়। হাসপাতালের পার্কিং স্থলে উনার স্কুটিটি রেখে যায় যার নাম্বার হচ্ছে TR O1AR 6284 । ঘন্টা দুয়েক পর ফিরে এসে দেখতে পান উনার স্কুটিটি মিসিং। সঙ্গে সঙ্গে জিবি ফাঁড়িতে উনি ঘটনাটি জানান। পুলিশ চতুর্দিকে খুঁজতে বের হয়। একদিন পর ৭৯টিলা রাস্তার পাশ থেকে স্কুটিটি উদ্ধার হয়। পুলিশের বক্তব্য চুরি করে নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েই রাস্তার পাশে ফেলে রেখে যায় চোরের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *