🚨🧧 কাজের লোকের কান্ড!

বাড়িতে কাজের লোক রাখছেন সাবধান। কাজের লোক সম্পর্কে বিস্তারিত জেনেই তবেই রাখুন কাজের লোক। না হলে হাফিস হয়ে যেতে পারে টাকা পয়সা সোনাদানা। এরকমই এক ঘটনা ঘটলো ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দির বাড়িতে। দুজন বয়স্ক মা ও দিদাকে দেখার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য্য নামে এক কাজের মহিলাকে নিযুক্ত করেছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে বাড়ির বিভিন্ন জিনিস মিসিং হতে থাকে। যেহেতু বাড়িতে কোন পুরুষ লোক থাকে না দুজনকে দেখাশোনা করার জন্য যমুনাই শুধু বাড়িতে থাকে। ফলে বাইরের লোক যে সে চুরি করবে না তা এক প্রকার নিশ্চিন্ত। পরবর্তীতে ইন্দ্রনীল বাবুর বিয়ের অনুষ্ঠানে উনার এবং উনার এক বোনের বর ও বোনের ছেলের গলার হার মিসিং হয়ে যায়। এবং আলমারিতে রাখা টাকা মিসিং হয়ে যায়। যমুনার প্রতি সন্দেহ হওয়ায় একটি মোবাইল উনার শোবার ঘরে ভিডিও করার মোডে রেখে দেন ইন্দ্রনীল বাবু। সেখানে ধরা পড়ে যমুনার কীর্তিকলাপ পাশাপাশি ওনার মা ও জানালা দিয়ে দেখতে পায় আলমারি খুলে টাকা সরানোর দৃশ্য। রবিবার সকালে যমুনাকে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অফিস ইনচার্জ সুশান্ত দেব জানান, যমুনা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে উনার বাড়ি থেকে ২৪ হাজার ৫৬৫ ক্যাশ টাকা একটি হার এবং দোজোড়া কানের দুল সহ একটি দামি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আজ উনাকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডের আবেদন জানাবে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *