আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি সাব্রুমে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তর, সাব্রুম নগর পঞ্চায়েত, সাব্রুম মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একাধিক কর্মসূচির মাধ্যমে মাতৃভাষা দিবস পালন করা হবে। এ উপলক্ষে আয়োজন করা হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, গোপী গাইন বাঘা বাইন ও হীরক রাজার দেশের মতো চলচ্চিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সম্প্রতি সাবুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন, সাব্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এবং মহকুমার সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এদিনের সভায় প্রতি মাসের একই দিনে দেশাত্মবোধক ও প্রেরণামূলক চলচ্চিত্র, সাংস্কৃতিক কর্মকান্ড ও সাহিত্য সভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
