🚨🧧রাজ্য ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য বিজেপি সদর দপ্তরে। গত ৭ই জানুয়ারি তিনজনের একটি কমিটি গঠিত হয় পৃষ্ঠা প্রমুখদের একত্রিত করে সাংগঠনিক কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে। যে কমিটির দায়িত্ব দেওয়া হয় সুবল ভৌমিকের হাতে। তিনি সাংগঠনিক দশটি জেলাতেই পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠক শেষে আজ বিভিন্ন জেলার পৃষ্ঠা প্রমুখ ইনচার্জদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত করেন। পরবর্তীতে প্রতিটি মন্ডলের এরকম বৈঠক করা হবে বলে জানান বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক।