🚨🧧শনিবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ যখন পুলিশ রুটিং চেকআপ করছিলেন তখন গোপন সূত্রের খবরে সুধীর বারাসু বাঘমারে , করিশ্মা বাগমারে ও সীমা সিন্ধে নামে তিনজনকে সন্দেহজনক ভাবে আটক করে আগরতলা জিআরপি পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের প্রত্যেকেরই বাড়ি মহারাষ্ট্রে। তারা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এবং তাদের কাছ থেকে নগদ 500 টাকার নোটে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়। জিআরপি থানার সেকেন্ড ওসি ওয়াহিদুর রহমান জানান, তাদেরকে পরবর্তীতে ইনকাম ট্যাক্স এর হাতে তুলে দেওয়া হবে। আগরতলা স্টেশন কে করিডোর করে নেশা জাতীয় সামগ্রী থেকে ক্যাশ টাকা প্রত্যেক দিনই পাচার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি সাফল্য আসছে। তবে নজরদারী যে আরো বৃদ্ধি করার প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না।