পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন অত্র এলাকার কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয় নির্মীয়মান জলের ট্যাংকের কাজের অগ্রগতি খাতিয়ে দেখেন। পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙ্গে পড়া ড্রেন যার সংস্কারের প্রয়োজন আছে সেগুলোও ঘুরে দেখেন। তিনি আবারও শহরজুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন। যদি পুর নিগমের আইনা মেনে বহুত নির্মাণ না করে তবে ভেঙ্গেও দেয়া হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আগে এরকম নজরদারি ছিল না কিন্তু বর্তমানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে অবৈধ নির্মাণ হলেই তার স্থগিত করে দেওয়া হবে।
