🚨🧧জাতীয় লোক আদালত

৯ মার্চ হাইকোর্ট অব ত্রিপুরা এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে জাতীয় লোকআদালত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে আদালতের কাজ শুরু হয়। এই জাতীয় লোকআদালতে মোট ৪৩টি বেঞ্চে ১৮,২৫৩টি মামলা নিষ্পত্তির জন্য উঠে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫, ১৮৫টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,০৬৮টি মামলা রয়েছে। জাতীয় লোকআদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭৭টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪২৪টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৭৬১টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১২, ১৮৮টি মামলা, বৈবাহিক বিরোধের ২৭০টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৫৪টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ৫টি, বিদ্যুৎ সংক্রান্ত মামলা ১টি এবং দেওয়ানি সংক্রান্ত ৭৩টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চে বসবে। এই বেঞ্চে ৪৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চতুরের লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালত চতুরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চতুরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করছেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত ও বিনা আইনী খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুযোগ নেওয়ায় ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *