আজ বিশ্ব পর্যটন দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে হোম স্টে বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর দিলীপ দেববর্মা। ত্রিপুরা ট্যুর অপারেটর ফোরাম, ত্রিপুরা হোটেলিয়ার এন্ড রেস্টুর্যান্ট এসোসিয়েশন, সাইক্লোহোলিকস, আগরতলা এন্ডভেঞ্চার ক্লাব, নীরমহল এডভেঞ্চার এন্ড মাউন্টেইনিয়ারিং, ট্রেক টু ওয়াইল্ডের প্রতিনিধিগণ এবং বিভিন্ন হোম স্টে-র মালিকগণ এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিক ও বরিষ্ঠ সাংবাদিক মানস পাল। সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ পর্যটন ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন দপ্তরের উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাইসাইকেল র্যালি, পেইন্টিং ওয়ার্কশপ, প্রদর্শনী, ওয়াক ফর অল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
