আগামী ২৬ সেপ্টেম্বর জেলাভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সম্প্রতি খোয়াই জিলা পরিষদের সভাধিপতি তথা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জয়দেব দেববর্মার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জিলা সভাধিপতি শ্রী দেববর্মা বলেন, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, আদর্শ ও মতবাদ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক। কাজেই এই মহান মনীষির আদর্শকে পাথেয় করে উন্নত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর পুরাতন টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় ও খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জনন্মজয়ন্তী উদযাপন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
|
ReplyForward
|
