পবিত্র বিধানসভার লবিতে রাজ্যসভার একটি আসনের জন্য উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনিত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেবের সমর্থনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উনি বলেন, দৃঢ় বিশ্বাস আজকের এই উপ-নির্বাচনে বিপ্লব দেব বিজয়ী হবেন এবং জনসেবায় তাঁর অবদান ত্রিপুরা রাজ্য এবং সর্বোপরি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
