প্রতি ঘরে সুশাসন, নেলছড় ব্লকে বিকাশ সভা

প্রতি ঘরে সুশাসন অভিযানে গতকাল নলছড় ব্লকে বিকাশ সভা অনুষ্ঠিত হয়। নলছড় কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রেমানন্দ দেবনাথ, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, ব্লকের বিডিও ধ্রুবঞ্জিৎ দেববর্মা, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ভিলেজ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় জেলাশাসক বিশ্বশ্রী বি প্রতি ঘরে সুশাসন অভিযান সফল করে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *