🧧🚨যুব ভোটারদের সচেতনতা শিবির

 

যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও রাজ্য এন এস এস সেলের যৌথ উদ্যোগে রাজ্য নির্বাচন দপ্তরের সহায়তায় আজ রবীন্দ্র শতবার্ষিক ভবনে অনুষ্ঠিত হয় যুব ভোটারদের নিয়ে সচেতনতা ও সচ্ছতা অভিযান কর্মসূচি। অনুষ্ঠানের উপস্থিত
ছিলেন নির্বাচন দপ্তরে এডিশ্যানাল সি ই ও ঊষা জেন মগ, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের অধিকর্তা এস বি নাথ সহ অন্যান্য আধিকারিকরা। এই সচেতনতা শিবিরের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে রাজ্য নির্বাচন দপ্তরের অতিরিক্ত সিইও বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যুব ভোটারদের বিশেষ করে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করা, কেন ভোটদান করা , কিভাবে ভোট দান করতে হয় সে সম্পর্কে অবহিত করার মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রয়াস। যাতে নতুন ও যুব ভোটাররা নিজেদের ভোট দান সম্পর্কে সচেতন হতে পারেন। রাজ্যের আটটি জেলাতে যুব ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজে থেকে আসা ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। কিভাবে ভোট দিতে হয়, কেন দিতে হয় সেই সম্পর্কে বিশেষজ্ঞরা যুবক যুবতীদের অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *