সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে ডান বাম উভয় দলেরই প্রচার চলছে জোরকদমে। শনিবার জয়পুর এলাকায় প্রচার করেন ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস। উনার সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। জিতেন বাবু বলেন শুধু রামনগর নয় সারা রাজ্যেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছে। মানুষ গত ১০ বছরে যে অরাজকতা দেখেছে দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুন ঃ প্রতিষ্ঠিত করার জন্য মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে।
