🧧🚨 বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যস্ত দীপক

গতকাল থেকে বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেছেন রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। ইতিমধ্যে গতকালকে মুখ্যমন্ত্রীর হাত ধরে রামনগর কেন্দ্রের বিজেপির নির্বাচনী অফিস উদ্বোধন হয়ে গেছে। আজ সকাল থেকেই কৃষ্ণনগর ওল্ড কালিবাড়ি রোডে ভোট প্রচারে বের হয়েছেন তিনি। প্রচারে বের হয়ে তিনি বলেন, সব ভোটাররাই আশ্বস্ত করছেন এবং বিজেপি সরকারের কাজে তারা খুশি জানাচ্ছেন। বি জে পির একটাই মন্ত্র হচ্ছে উন্নয়ন এবং এবং এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *