🧧🚨ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করুন গণ মঞ্চ

 

বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে গণমঞ্চ ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব বলেন,
আগামী ১৯ এপ্রিল ৭ দফায় লোকসভা নির্বাচন শুরু। ১ জুন শেষ দফা। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে যথাক্রমে ত্রিপুরা পশ্চিমে ১৯ এপ্রিল ও ত্রিপুরা পূর্বে (উপজাতি সংরক্ষিত) ২৬ এপ্রিল। পাশাপাশি ১৯ এপ্রিল রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

এবারের লোকসভা নির্বাচন স্বাধীনত্তোর ভারতে এক নজীরবিহীন পরিস্থিতিতে হচ্ছে। ১০ বছরে আর এস এস-বিজেপি দেশে এক হিন্দতবাদী- ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। অযোধ্যায় রাম মন্দির নির্মানের নামে হিন্দুত্বের সুরসুরি দিচ্ছে। হিন্দুত্বের টার্গেট শুধু ধর্মীয় সংখ্যালঘুরাই নয়, ৮৫ শতাংশ ওবিসি- এসসি-এসটিরাও।
মোদী সরকারের আমলে দেশে এক গভীর অর্থনৈতিক সংকট চলছে। কোটি কোটি মানুষ অদ্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। কোটি কোটি মানুষ কর্মহীন হচ্ছে। দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালের বাইরে। দুর্নীতি সর্বস্তরে। এর মধ্যে ইলেক্টোরেল বন্ড হল তোলাবাজী ও দুর্নীতির অন্যতম ঘটনা। সহায়কমূল্যে কৃষিপন্য ক্রয়সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর আক্রমন অব্যাহত।
রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের ঠেলায় মানুষ অতীষ্ট। তাদের জনবিরোধী ও অগণতান্ত্রিক কাজকর্ম চরমে পৌঁছেছে। জনজাতিদের স্বশাসনের আকাঙ্খাকে পুঁজি করে আই পি এফ টি- তিপ্রা-মথাকে দিয়ে অনুপজাতিদের বিরুদ্ধে জনজাতিদেরকে ক্ষেপিয়ে তোলা চেষ্টা চলছে। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে গোপন চুক্তি করে বিরোধী ভোেট বিভাজনের মাধ্যমে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিপ্রা মথাকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি পর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিপ্রা মথা প্রার্থীকে বিজেপির প্রতীকে দেয়া হয়েছে। এ সকল বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *