ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের উদ্যোগে
রাজ্যের বরিষ্ঠ নাগরিক ও পেনশনার্স-দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। মূলত রাষ্ট্রবাদী ভাবধারায় পরিচালিত সরকারের প্রার্থীদের ভোটদানের উদ্দেশ্যেই এই মতবিনিময় সভা। আজকের এই মতবিনিময় সভা থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং ও রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখা হয়। যদিও আজকের এই সভায় বিপ্লব কুমার দেব এবং দীপক মজুমদারের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় তারা আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হতে পারেনি।
