🧧🚨স্বাস্থ্য দপ্তরে কর্মরত ক্যাজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই নিয়মিত করনের দাবিতে আন্দোলন করে আসছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছে তারা। ইতিমধ্যেই তারা তাদের চাকরিতে ১০ বছর পূর্ণ করেছে সেই মোতাবেক তাদের নিয়মিত হওয়ার কথা কিন্তু রাজ্য সরকার তাদের নিয়মিত না করে স্থগিত করে রেখেছে প্রক্রিয়া। ফলে তারা বাধ্য হয়ে হাইকোর্ট একটি মামলা দায়ের করেন। যার মূলে মহামান্য হাইকোর্ট গত মাসের 13 মে একটি রায় দেয় যে যদি নিয়মিত না করা হয় তাহলে যেন সমকাজে সম বেতন দেওয়া হয়। সে ব্যাপারে আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা নিকট রায়ের কপি নিয়ে ডেকোরেশন প্রদান করে ক্যাজুয়াল কর্মীরা।