🚨🧧ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য 1000টি শূন্যপদ পূরণের জন্য 10শে সেপ্টেম্বর, 2021সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে করোনার কারণে শারীরিক পরীক্ষা 2022 পর্যন্ত বিলম্বিত হয়েছিল। লিখিত পরীক্ষা 2024 সালের জানুয়ারি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হয়। ছয় মাস হতে চলল কিন্তু এখন পর্যন্ত ফলও প্রকাশ করা হয়নি বা কোন ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে আজ কনস্টেবল পরীক্ষার প্রার্থীরা আজ পুলিশ সদর দপ্তরের সামনে প্রদর্শন করে পাশাপাশি একটি ডেপুটেশন প্রদান করে অবিলম্বে যেন তাদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।