বৃহস্পতিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে তাদের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীরবল দেবনাথ ।
আগামী ১৫ ও ১৬ই জুন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে আয়োজিত হচ্ছে দুদিন ব্যাপী এনই ফিজিও কন২৪। এই সম্মেলনে দেশ-বিদেশ ও ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ প্রায় পাঁচশতাধিক ফিজিওথেরাপিস্ট ও ফিজিওথেরাপি বিভাগের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। উক্ত সম্মেলন উপলক্ষে আগামী ১৪ই জুন, আগরতলার একটি বেসরকারি হোটেলে এক দিবসীয় ফিজিওথেরাপি কর্মশালা আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা। উক্ত কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের সোনার মেয়ে অলম্পিক জিমনাস্ট, পদ্মশ্রী ড: দীপা কর্মকার ও দ্রোণাচার্য জিমনাস্ট কোচ বিশ্বেসর নন্দী।
১৫ই জুন বিকাল ৩.০০ ঘটিকায় দুদিন ব্যাপি ভিডিওকন ২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। এছাড়া ও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও স্বাস্থ্য সচিব শ্রী কিরণ গিত্তে, সহ অন্যান্যরা।
১৬ই জুন সকাল ১০.০০ ঘটিকায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু , সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ সুশান্ত চৌধুরী ।
