রাজ্যে বর্তমানে গন বন্টন ব্যবস্থায় ও খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে কিছু কিছু কালো বাজারী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিত মূল্য আদায় করছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বাজারে নজরদারি চালাচ্ছেন এনফোর্সমেন্ট টিম। গতকাল মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছিল তারা। আজ সদর মহকুমা শাসক মানিক লাল দাসের নেতৃত্বে বটতলা বাজারে অভিযান চালায় তারা। যদিও অভিযোগ অভিযান কালে দোকানিরা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করছে বলে জানায়। কিন্তু ভুক্তভোগীরা বাজারে গিয়ে দেখতে পায় মূল্য অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রশাসনিক টিম যখন বাজারে অভিযান চালায় তখন দোকানীরা আজ বলেন পেঁয়াজের মূল্য রয়েছে ৬০ টাকা এবং আলুর মূল্য রয়েছে ৪০ টাকা।। কিন্তু জনগণের অভিমত বাজারে গেলে দেখা যায় অন্য রকমের চিত্র। তাদের দাবি শুধুমাত্র সাময়িক কালের জন্য দোকান বন্ধ না করে যদি বড় অংকের টাকা কালোবাজারিদের জরিমানা করা হয় তাহলে হয়তোবা বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে ।
