🧧🚨বাবু বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডলের জন্মবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস

 

বাবু বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডল ২৫ শে আগস্ট ১৯১৮ সাল জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তর বিহারের মধ্য পুরা থেকে ধনী যাদব জমিদার পরিবার থেকে উঠে এসেছিলেন।
তিনি 1968 সালে বিহারের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু 30 দিন পর তিনি পদত্যাগ করেন। একজন সংসদ সদস্য হিসেবে, তিনি দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা মন্ডল কমিশন নামে পরিচিত। আজ উনার ১০৬ তম জন্মবার্ষিকী। প্রদেশ কংগ্রেসের ওবিসি সেল আজ উনার জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করে। কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাছাড়া উপস্থিত ছিলেন ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। ১৯৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অধীনে জনতা পার্টি সরকার মন্ডল কমিশন বা সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করেছিল। এই মন্ডল কমিশনে চেয়ারম্যান ছিলেন বাবু বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *