রানীরবাজারের অন্তর্গত দূর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালি মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে ৮টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর, ১৩টি গাড়িতে অগ্নি সংযোগ, বাড়ির বাউন্ডারী ভাঙচুর, বাড়িঘরে লোটপাট, দোকান ঘর লোটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগ ইত্যাদি উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিন্দা জানানো হয়।
যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতি ব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের নিকট শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যও আব্বার রাখেন জমায়েত উলামা হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান।
সাথে সরকার ও প্রশাসনের নিকট দাবি উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও রাখেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট অনুরোধ করেন।
