২৬ আগস্ট সকাল ১০ টা থেকে ২৮ আগস্ট দুপুর ১টা পর্যন্ত পশ্চিম আগরতলার জিরানিয়া সাব ডিভিশনে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আদেশমূলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 এর অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে।জিরানিয়ার অধীনে একদল লোকের সহিংস কার্যকলাপের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কায় এই আদেশ জারি করেন ডক্টর বিশাল কুমার।
সমগ্র জিরানিয়া সাব-ডিভিশনে অস্ত্র সহ বা ছাড়া 5 বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
