পুরনো রাজভবনের পেছনে ট্রাফিক পয়েন্টের সামনে মহিলার কাটা হাত উদ্ধারে দেখা দেয় চাঞ্চল্য। জানা যায় জিবি হাসপাতালের দিক থেকে একটি অটো এবং অপর দিক থেকে একটি জিবি হাসপাতালে দিকে যাচ্ছিল। দুটি অটো ক্রস করার সময় পাশাপাশি এসে পড়ায় একজন মহিলার হাত কেটে টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়। জিবির দিকে যাওয়া অটোতে থাকা একজন যাত্রী এবং অটোচালক আহত হয়। যেই অটোতে মহিলা ছিল যার হাত কেটে পড়ে যায় সেটি সার্কিট হাউস হয়ে অভয়নগর দিয়ে জিবি হাসপাতালে চলে যায়।
