🚨🧧আগরতলা শহরের প্রতিটি জলাশয়ের সোন্দর্যায়ন করা হবে: মেয়র

 

উজান অভয়নগর বাজার লেকের অমৃত ২.০ প্রকল্পের অধীনে  পুনর্জীবীকরণ ও সোন্দর্যায়ন কাজের জন্য “ভূমি পুজা” অনুষ্ঠিত হয় সোমবার। ১১ নং ওয়ার্ডের কর্পুরেটর হীরালাল দেবনাথের দীর্ঘ প্রচেষ্টার ফল আজকে বাস্তব রূপ পেতে চলেছে।
প্রসঙ্গত ভারত সরকার আগরতলা শহরে সৌন্দর্যের বৃদ্ধির লক্ষ্যে অমৃত ২.০ প্রকল্পে পুনরায় অর্থসংস্থান দিয়েছে। যে অর্থে শহরের তিনটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। একটি হচ্ছে শিববাড়ি অপরটি হচ্ছে পশু পালন দপ্তরের পুকুর এবং আজ যার ভূমি পূজা অনুষ্ঠিত হলো অভয়নগর বাজারের পুকুরটি। অভয়নগর বাজারের পুকুরটির পুনর্জীবীকরণ ও সৌন্দর্যায়নের কাজের আনুষ্ঠানিক সূচনা গত আট জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়েছিল। আজ ভূমি পূজার মাধ্যমে যার আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। আজ এই ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পুরো কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পুরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। আজকের এই ভুমি পূজার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই এলাকার জনগণের চাহিদা ছিল এই পুকুরটির সংস্কারের দীর্ঘদিন বাদে যা পূরণ হতে যাচ্ছে। পরবর্তীতে অভয়নগর বাজারটিও সংস্কার করার কাজে হাত দেওয়া হবে। ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন আগরতলা শহরে যতগুলি জলাশয় রয়েছে প্রত্যেকটি এই ব্যবহারযোগ্য করে সৌন্দর্যের বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *