🚨🧧বিজেপির সদস্যতা অভিযান নিয়ে কর্মশালা

 

বুধবার আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে রাজ্য বিজেপির সদস্যতা অভিযান নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জাতীয় সাধারণ সম্পাদক
দুর্শন্ত কুমার গৌতম, ত্রিপুরার সংগঠন মন্ত্রী জি আর রাজু, আজকের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, মন্ত্রিসভার সকল সদস্য, সকল বিধায়ক সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। এবছর পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির সদস্যতা অভিযান শুরু হতে যাচ্ছে। সদস্যতা অভিযানে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, গত বছর বিজেপি দল ভারতবর্ষের ভেতর সদস্য তার দিক দিয়ে সবচেয়ে বড় দলের তকমা পেয়েছে। এ বছরও সেই লক্ষ্যেই এগিয়ে যাবে বিজেপি দল। পাশাপাশি রাজ্যেও গত বছর প্রায় ৬ লক্ষ ৫০ হাজার সদস্য পদ গ্রহণ করেছে। এবছর লক্ষ্য থাকবে উত্তর পূর্বাঞ্চলের ভেতর সবচেয়ে বেশি সদস্য পদ সংগ্রহ করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *