দক্ষিন রামনগর বি জে পি কার্যকর্তাদের উদ্যোগে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন
দক্ষিন রামনগর জে.বি. স্কুলে বুধবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রামনগর মন্ডল সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন ,বন্যা পরিস্থিতি এখন কিছুটা উন্নতি হয়েছে কিন্তু বন্যা পূর্ববর্তী পরিস্থিতিতে কিছুটা রোগের পাদুর্ভাব দেখা দেয়। এই কারণে বন্যা দূর্গত এলাকায় মুখ্যমন্ত্রী উদ্যোগে পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। বন্যার সময়ও প্রতিটি এলাকায় শরণার্থী শিবির গুলিতে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয়েছিল এখনো করা হচ্ছে। এই ধরনের শিবির থেকে রাজ্যবাসী তাদের স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা পাবে এবং স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
