গন্তব্য ত্রিপুরা – সুযোগের দেশ: বিজনেস কনক্লেভ 2025 আগামী সাত ও আট ফেব্রুয়ারি আগরতলার এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী সান্তনা চাকমা।
বিজনেস কনক্লেভ 2025 বিনিয়োগকারী, এন্টারপ্রেনার্স এবং সরকারি কর্মকর্তাদের একত্রিত হতে, রাজ্যের সম্ভাবনা প্রদর্শন করতে এবং বৃদ্ধি ও সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এই ইভেন্টে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং স্কিল ডেভলপমেন্ট এর মতো মূল ক্ষেত্রগুলিতে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একাধিক সেশন, প্রেজেন্টেশন এবং আলোচনা থাকবে। এই বিজনেস কনক্লেভের
মূল উদ্দেশ্য হচ্ছে বহি রাজ্যের বিনিয়োগ আকর্ষণ করা ইনফরমেশন টেকনোলজি, হেলথ কেয়ার, পর্যটন, শিক্ষা এবং স্কিল ডেভলপমেন্ট এর মতো মূল সেক্টরস গুলিতে ত্রিপুরার সম্ভাবনা সারা ভারত থেকে আগত বিনিয়োগকারীদের কাছে প্রদর্শন করা। অর্থনৈতিক উন্নয়ন: কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের উত্সাহ এবং অবকাঠামো বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উত্সাহিত করা।
পাশাপাশি মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে “স্কিল-উদয় তংনাই” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে আগামীকাল নরসিংগরের টিআইটি ইনস্টিটিউটে। এটি একটি ব্যতিক্রমী দক্ষতা উন্নয়ন কর্মসূচি, যা রাজ্যের ৮০,০০০ স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা গঠনের লক্ষ্যে চালু করা হয়েছে। এই উদ্যোগ ত্রিপুরার যুব সমাজকে আধুনিক শিল্পের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। মন্ত্রী সান্তনা চাকমা ছাড়ো আজকের এই সাবেক সরকারের উপস্থিত ছিলেন সেক্রেটারি ইনচার্জ ইন্ডাস্ট্রি এন্ড কমার্স কিরণ গিত্তে সহ অন্যান্যরা।
