বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষ্যে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে কলকাতার নীলরতন লোহিয়া হাসপাতালের হার্ট এবং স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা আজ এই স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রক্তদান শিবিরে সংখ্যালঘু অংশের প্রায় ২৫ জনের মত স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরটি ঘুরে দেখেন মেয়র তথা রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য কর্পুরেটর মনোজ কান্তি দেব রায়, সংখ্যালঘু নেতৃত্ব জসীমউদ্দীন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।