রাজধানীর আইতরমা বিল্ডিং ফের আগুন। এবার আগুন বিল্ডিং এর তিনতলায়। রায় এন্ড বনিক সার্ভিসের এবং ট্রেডার্স এর অফিস ঘরে এই আগুন অল্পতে রক্ষা পেল গোটা এলাকা। অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। নিয়ন্ত্রনে আনে আগুন। প্রসঙ্গত এ মাসের পহেলা ফেব্রুয়ারি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মার্কেটের একটি দোকানে। সেখানে লাগানো এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়েছিল। পথ চলতি জনগণ সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ এনেছিল।