খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আওতাধীন রাঙ্খল বাজার আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ৩ মার্চ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা বিষয়ক যাবতীয় কার্যকলাপ নিয়ে আলোচনার উদ্দেশ্যে ভিএইচএসএনসি কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মহিলাদের গর্ভাবস্থার প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা, একশ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা, মা ও শিশু মৃত্যু রোধ সহ শিশু ও গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য বজায় রাখা, একশ শতাংশ টিকাদান নিশ্চিত করা, ম্যালেরিয়ার প্রাথমিক রোগ নির্নয় এবং চিকিৎসা করা, রাঙ্ঙ্খল বাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার সকল শিশুদের জন্য সম্পূর্ণ টিকাদান নিশ্চিত করণে সভায় উপস্থিত সকলের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা কামনা করেন কমিউনিটি হেলথ অফিসার ভারপময়ী রাংখল। সেই সাথে ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্য ক্ষেত্রে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জাস ও ভিএইচএসএনসি কমিটির সদস্যদের সিদ্ধান্ত ক্রমে দুজন আশাকর্মীকে পুরস্কৃত করা হয়। এই দুজন আশাকর্মীরা হলেন পদ্মলক্ষ্মী রূপিনী এবং বীণা রাণী দেববর্মা। এদিন আশাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চায়েত সচিব হেমেন্দ্র দেববর্মা। এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন এমপিডব্লিও রাজেশ সরকার, আশা ফেসিলিটেটর, অঙ্গনওয়াড়িকর্মী এবং অন্যান্য আশাকর্মীগণ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
1
