7:01
84
4
50
:
ত্রিপুরা সরকার
তথ্য ও সংস্কৃ
বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। এই সময়ে শরীরিক এবং মানসিক অনেক পরিবর্তন ঘটে। তাছাড়া এই সময় নেশা আসক্তির ঝুঁকি, সম্ভাব্য মানসিক স্বাস্থ্য সমস্যা, শরীরিক স্বাস্থ্যের অবনতি এবং যৌন সংক্রামক রোগগুলির ঝুঁকি বৃদ্ধি পায়। এই সমস্যা থেকে কিশোর-কিশোরীদের সচেতনতার লক্ষ্যে দক্ষিণ জেলার বিলোনিয়া বড়পাথরী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে গত ৫ মার্চ এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই সচেতনতামূলক কর্মসূচিতে জেলা প্রোগ্রাম অফিসার ডাঃ অলক দাস আলোচনা করেন। এই কর্মসূচিতে এদিন বিদ্যালয়ের একশ জন ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিদ্যালয়ের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
