মহিলাদের উপর ঘটে চলা বিভিন্ন অপরাধের তথ্যচিত্র তুলে ধরেন আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী ও মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী মহোদয়া। মহিলাদের জন্য বিজেপি সরকারের ভূষিত বিভিন্ন প্রকল্পকে ভাওতা বলে অভিমত ব্যক্ত করেন তারা। নারীদের প্রতি ঘটে চলা বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আগামী ২৯ শে মার্চ ১ বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস বলেও জানান আজকের এই সাংবাদিক সম্মেলনে।