আগরতলা রেল স্টেশনে ফের বাংলাদেশি আটক

গতকাল রুটিন চেকিং এর সময় আগরতলা রেলস্টেশন পরিত্যক্ত অবস্থায় সাড়ে 15 কেজি শুকনো গাজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। যা ১৬টি প্যাকেটে গোলাপি রঙের ট্রলি ব্যাগে রাখা ছিল। যার বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে সেই উদ্ধারকৃত গাঞ্জা পুলিশ আটক করে। এবং তদন্ত করে দেখা হচ্ছে তার মালিক কে বলে জানান জি আর পি থানার ওসি তাপস দাস। পাশাপাশি আবারো গতকাল আগরতলা রেল স্টেশনে এক বাংলাদেশীকে নাগরিককে আটক করে তারা। জিআরপি থানা সহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়ে তাকে। তার নাম মোহাম্মদ লিটন বাড়ি কুমিল্লা জেলায়।প্রাথমিক জিজ্ঞাসায় তিনি মুম্বাই যাবার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছিলেন বলে জানাই পুলিশকে।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ উনাকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ সিমেন্টের আবেদন জানানো হবে হল জানায় তাপস বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *