দুদিন বয়সী শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ

শিশু চিকিৎসায় একের পর এক নজির সৃষ্টি করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ। শিশুদের বিভিন্ন ধরনের জটিল অস্ত্র প্রচার এখন ত্রিপুরা মেডিকেল কলেজে সাফল্যের সঙ্গে করছেন ডঃ অনিরুদ্ধ বসাক এবং উনার টিম। বেশ কিছুদিন পূর্বে দুদিনের একটি শিশুর জটিল অপারেশনে সাফল্য মেলে। বর্তমানে শিশুটি সুস্থ থাকায় সাংবাদিকদের সে ব্যাপারে অবহিত করেন ডাক্তার অনিরুদ্ধ বসাক। জানা যায় ডুম্ব্বুরের বাসিন্দা রিমা চাকমা পুত্র সন্তানের জন্ম দেয় গন্ডাছড়া হাসপাতালে। জন্মের পরে দেখা যায় শিশুটির পেটের সব নাড়িভুঁড়ি পেটের বাইরে বের করা। ফলে সঙ্গে সঙ্গে রেফার করা কোলাই হাসপাতালে। সেখান থেকে ডাক্তারবাবুরা শিশুটিকে রেফার করে দেয় ত্রিপুরা মেডিকেল কলেজে। ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অনুরুদ্ধ বসাক শিশুটিকে দেখে তার অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেয়। দুদিন বয়স শিশুটির অস্ত্র প্রচারের পর শিশুটি এখন বর্তমানে সুস্থ আছে জানান ডাক্তার বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *