আগরতলা ডিড রাইডার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল সোমবার। কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় এই নির্বাচন এবং এই নির্বাচনে মোট ১১ টি পোস্টের জন্য প্রতিদ্বন্দিতা করে ১৩ জন প্রার্থী। মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দেওয়ার পর একজনের মনোনয়নপত্র বাতিল হয়। দুজন তাদের প্রার্থী পদ প্রত্যাহার করেন। ফলে ১১ টি পোষ্টের জন্য ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যায়। আজ বিকেলেই গণনা করা হবে ভোট এবং জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগরতলা ও জিরানীয়া নিয়ে ৭০ জন ভোটার আজকের এই নির্বাচনে ভোটদান করেন।