১৬ দফা দাবিতে মিছিল সংঘটিত করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন

অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ এর (১) এবং (২) ধারা প্রত্যাহার, মোটর ভেহিক্যাল আইন ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ ১৬ দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজী করতে ২৪ শে মার্চ লোকসভা অভিযান কে সংহতি জানিয়ে আজ আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন এক মিছিল সংঘটিত করে। মিছরিটি অফিস লেন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবি গুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *