ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বিদ্যাসাগর মানে বাংলার বর্ণপরিচয়, বাঙালির হৃদয়ে প্রতিদিনই তাঁর জন্ম হয়! 
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু ! উজ্জল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে!! বর্ণপরিচয়ের স্রষ্টা, আধুনিক বাংলা গদ্যের জনক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  (ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়) ছিলেন উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙ্গালী শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীমুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা ছিল সবার জন্য শিক্ষা হওয়া দরকার । প্রথমে শিশু শিক্ষা, তারপর সাধারণ শিক্ষা , তারপর নারী শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বিধবা বিবাহ প্রচলনের জন্য  আইন পাশ করাতে বিদ্যাসাগর বাধ্য করেছিলেন। বাংলাতে বানানের ব্যবহার আমরা বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে শিখেছি। বিদ্যাসাগর ছিলেন বিজ্ঞান মনস্ক মানুষ। বিদ্যাসাগরের চিন্তা, ভাবনা আজও খুব প্রাসঙ্গিক। বর্তমান দিনে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্বের যে অবনমন, তাঁর প্রতিকারে বিদ্যাসাগর চর্চার গুরুত্ব অপরিসীম। ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে আজকের দিনটিতেই বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তাঁর জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *