গুড ফ্রাইডে তে বিশেষ প্রার্থনা শুধু অনুষ্ঠি

আজ গুড ফ্রাইডে।গুড ফ্রাইডে হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন। এই দিনটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যুর স্মরণে পালিত হয়। মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে।এই দিনটিকে পবিত্র সপ্তাহ বা ইস্টার উইকের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবেও দেখা হয়। গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি শোক ও অনুতাপের দিন। এই দিনে তারা যিশুর আত্মত্যাগকে স্মরণ করে এবং তাঁর জন্য শোক প্রকাশ করে। রাজ্য আজকের দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশেষভাবে পালন করে। বিভিন্ন গির্জার আয়োজন করা বিশেষ প্রার্থনা সভার। আগরতলার সুপারি বাগান স্থিত ব্যাপটিস্ট চার্চেও আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *