ফের আগরতলা রেল স্টেশনে আটক বাংলাদেশি

 

আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে বহি রাজ্যে পাড়ি দেওয়ার লক্ষ্যে করিডর হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশিরা। কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে। এরকমই পুলিশী অভিযানে গতকাল আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে। তাদের নাম
নদীয়া আক্তার মিম (১৯) বাড়ি বরিশাল, বাংলাদেশ এবং রুপালি আক্তার (৩৮) বাড়ি মানিকগঞ্জ, বাংলাদেশ।
তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানা যায়। আপনাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করে। আটককৃত বাংলাদেসিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলকাতা হয়ে মুম্বাই যাবে বলে জানায়। জি আর পি থানার মহিলা অফিসার এর টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ উনাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *