প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে ড্রেন নির্মাণে সরকারি কাজে বাধা দানের অভিযোগ উঠল। পরবর্তীতে আজ মেয়র দীপক মজুমদার সহ পুর কমিশনার ডক্টর বিশাল কুমার পরিদর্শনে গেলে সেখানে উনার ছেলে সন্দীপ রায় বর্মনের সহযোগিতার আশ্বাসে আজ থেকে শুরু হয় সেই জায়গার ড্রেন নির্মাণের কাজ। পাশাপাশি রামনগর দু’নম্বর রাস্তায় ইস্টার্ন কমার্স নামে একটি দোকানের মালিক ড্রেন নির্মাণে বাধার সৃষ্টি করে। সে জয়গাও পরিদর্শন করেন মেয়র এবং কমিশনার। এবং আজ থেকে কাজ শুরু করার নির্দেশ দেন ঠিকাদারকে। উল্লেখ্য
স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের প্রত্যেকটি ড্রেন ঢাকার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরের বিভিন্ন ড্রেন ঢাকার কাজ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়ির সামনে ড্রেন নির্মাণের কাজ করতে যাওয়ার পর শ্রমিকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আজ সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুরো নিগমের কমিশনার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। পরিদর্শনকালে মেয়র বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন কিভাবে সরকারি কাজে বাধা দিচ্ছেন তা আমি জানিনা। তবে সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না আজ থেকেই কাজ শুরু করার কথা বলা হয়েছে ঠিকেদারকে এবং পুনরায় যদি বাধা দানের চেষ্টা করা হয় সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে উনার ছেলে সন্দীপ রায় বর্মনের সঙ্গে কথা বলার পর সমস্যার সমাধান হয় বলে জানান মেয়র। সামনেই বর্ষা এই বর্ষার আগে আগরতলা শহরে প্রতিটি ড্রেন ঢাকার কাজ দ্রুত সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে নিগমের। যাতে করে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়। পরিকল্পনামাফিক সমস্যা সমাধানে সরকার ও পুর নিগম আন্তরিক হওয়ার ফলে জল যন্ত্রণা অনেকটাই কমেছে শহরবাসীর। আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শহরে যেন জল জমা না থাকে। বসানো হচ্ছে অত্যাধুনিক পাম্প মেশিন। যাতে করে জমা জল দ্রুত নিষ্কাশন করা যায়। তবে জনগণকেও সতর্ক থাকতে হবে ড্রেনে প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা না ফেলার আবেদনও রাখেন মেয়র।
