৫১ টি পুর নিগমের পাশাপাশি ৪৯ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হচ্ছে গ্রেটার আগরতলা

 

বর্ধিত আগরতলার রূপরেখা প্রায় তৈরি। ৪৯ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গ্রেটার আগরতলা তৈরি হবে। বৃদ্ধি পাচ্ছে আগরতলা শহরের জনসংখ্যা ,বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা। বৃদ্ধি পাচ্ছে জনগণের চাহিদার ।
ফলে আগরতলা পুর নিগমের পরিধি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে অদূর ভবিষ্যতে।সেদিকে লক্ষ্য রেখে আগামী ২০ বছরকে ভিত্তি বর্ষ রেখে গ্রেটার আগরতলার রুপরেখা তৈরি।
আগরতলা শহরের জিআইএস ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন,
স্থানিক অ্যাট্রিবিউট ডেটা সংগ্রহ এবং বিদ্যমান ভূমি ব্যবহারের ভিত্তি মানচিত্রের যাচাইকরণ সহ অন্যান্য বিষয়ে শুক্রবার পুর নগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার,তাছাড়া উপস্থিত ছিলেন সকল কর্পোরেটরগণ সহ অন্যান্যরা। এই বৈঠক কে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরকে নিয়ে কোন মাস্টার প্ল্যান ছিল না রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর মাস্টার প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই দিকে লক্ষ্য রেখেই গ্রেটার আগরতলা তৈরির পরিকল্পনার প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে। আগরতলা শহরের ৫১ টি ওয়ার্ডের সঙ্গে ৪৯ টি গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করে গ্রেটার আগরতলা তৈরি করা হবে। আগামী ২০ বছরে আগরতলা উন্নয়নে যদি মেট্রো স্টেশন, কোন জায়গা দিয়ে তৈরি করতে হবে ওভারব্রিজ, কোন জায়গায় বা ইন্ডাস্ট্রির জন্য উপযোগী সবই এই মাস্টার প্লেনে উল্লেখ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *