আগামী ২০২৬ সালে এডিসি নির্বাচন। সেই নির্বাচনে পুনরায় আলাদা রাজ্যের দাবীকে সামনে রেখে নির্বাচনে ঝাপাবে আইপিএফটি দল।
বিজেপির সহযোগী দল আইপিএফটির সাংগঠনিক বৈঠক বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে এডিসি নির্বাচন। সেই এডিসি নির্বাচনে দলের কি ভূমিকা হবে তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, ২০২১ সালে নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটি দুর্বল হয়ে পড়েছিল। ২০২১ সালে তুলনা ২০২৬ সালের এডিসি নির্বাচনে আইপিএফটির যথেষ্ট ভূমিকা থাকবে বলে উল্লেখ করেন তিনি। যারা বিগত দিনের দল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার পুনরায় আইপিএফটি দলে যোগদান করছে বলেও জানান তিনি। রণ কৌশল কি থাকবে দল পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। আলাদা রাজ্যের দাবি নিয়ে নির্বাচনে ঝাঁপাবে আইপিএলটি বলেও উল্লেখ করেন তিনি। আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন আইপিএফটি দলের রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াঙ।
