২৬ শে সেপ্টেম্বর সোমবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে RTI মূলে চাকুরির পুনর্বহাল এর দাবিতে বিধানসভা অভিযান সংঘটিত করে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকার। এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে একটি মিছিল রওয়ানা দিয়ে বিধানসভার অভিমুখে যাওয়ার পথে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় পুলিশের দেওয়া বেরিকেট ভেঙ্গে ফেলার চেষ্টা করে। পুলিশ সঙ্গে সঙ্গে কাঁদুনি গ্যাস ও জলকামান নিক্ষেপ করে । পরবর্তীতে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ তে আহত হয় বহু। তারপরও তাদের অবস্থান জারি রাখে তারা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তাদের দাবি পৌঁছানোর অপেক্ষায় থাকে তারা ।অতঃপর পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় সেখান থেকে। আহতদের মধ্যে অনেককেই হাসপাতালে নিয়ে যেতে হয়। এই লাঠিচার্জ এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
